শাহ্ আলম খান
চাঁদপুরে পুলিশসহ আরো ৪৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন ৪৩ জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫শ’ ৫৩ জনে। চাঁদপুর সদরের ২৫ জন (১৫ জন পুলিশ), মতলব দক্ষিণের ১৫ জন (আইসিডিসিআরবি’র ১৩ জনসহ), হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, ঢাকা থেকে ৮৬ এবং মতলব আইসিডিডিআরবি থেকে ১৩টিসহ ৯৯টি রিপোর্ট পেয়েছি। এর মধ্যে ৪৩টি রিপোর্ট পজেটিভ এবং ৫৪টি নেগেটিভ। আরেকটি পজেটিভ রিপোর্ট আগে আক্রান্ত রোগীর। এতে চাঁদপুর সদরে ২৫ জন (এর মধ্যে পুলিশ সদস্য ১৪ জন), মতলব দক্ষিণ উপজেলায় ১৫ জন, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ পর্যন্ত জেলার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫শ’ ৫৩ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০৭, হাইমচরে ৩৩, মতলব উত্তরে ২৭, মতলব দক্ষিণে ৭১, ফরিদগঞ্জে ৬১, হাজীগঞ্জে ৬৩, কচুয়ায় ২৮ ও শাহরাস্তিতে ৬৪ জন।
শুক্রবার পর্যন্ত জেলায় সুস্থ রোগীর সংখ্যা ১৪৫ জন এবং জেলার করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৪৪ জন। চাঁদপুর সদরে ১২ জন, হাজীগঞ্জ ১৩, ফরিদগঞ্জে ৬ জন, শাহরাস্তিতে ৩, কচুয়ায় ৪, মতলব উত্তরের ৪ ও মতলব দক্ষিণে ২ জন।
২০ জুন, ২০২০।
