শাহ্ আলম খান
চাঁদপুর শহরের লাইসেন্স ছাড়া ও বেআইনিভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করায় এবং ওজনে কম দেওয়ার কারণে পুরাণবাজার লোহারপুল ও ইলিশ চত্বর এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পা দৈনিক ইলশেপাড়কে জানান, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে আজ দুপুরে চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ এ লাইসেন্স ছাড়া এবং বিএসটিআই’র আইন অমান্য করে লোগো ব্যবহার করায় চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল এলাকায় একটি মশার কয়েল নির্মাণকারী প্রতিষ্ঠানকে ১টি মামলায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এ ওজনে কম দেওয়ার কারনে শহরের ইলিশ চত্বর এলাকায় একজন লু্ব্িরক্যান্ট বিক্রেতাকে ১টি মামলায় ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। এই দুইটি প্রতিষ্ঠানকে সবমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উভয় মামলায় প্রসিকিউশন দাখিল করেন বিএসটিআই কুমিল্লা ইন্সপেক্টর মো. শাহিদুল ইসলাম ও মো. আনিসুর রহমান।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সহযোগিতা করেন জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার ও জেলা পুলিশ সদস্যরা।
১৫ নভেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ২টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড
