চাঁদপুরে ৩ ডাকাতের সাজা ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ ডাকাতকে সাজা ও অর্থদণ্ড দিয়েছে। গতকাল বুধবার চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরে আলম এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আব্দুল মোতালেব, ওমর ফারুক ও মো. শাহাদাৎ নামের ৩ ডাকাতকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এর সাথে অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া ওইদিন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৫টি মামলায় ৪০ জনে সাক্ষ্য নেয়া হয়। সেই সাথে উভয় পক্ষের সমঝোতায় মোট ১০টি মামলার আপোস করা হয়।