চাঁদপুরে ৩ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে
…………….. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

সজীব খান
চাঁদপুরে ৩টি বিদ্যালয় ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। পরে সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের চতুর্থতলা বিশিষ্ট ভবনের ১ম তলার ভিত্তি কাজের উদ্বোধন শেষে দুপুর ১২টায় ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। করোনা পরিস্থিতির জন্য সবাইকে সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, সবাইকে মুখে মাস্ক পড়তে হবে।
তিনি আরো বলেন, আমাদের অপশক্তিকে রোধ করতে হবে, অপশক্তির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। জাতির পিতাসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে সবাইকে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। স্বাধীনতা বিরোধী চক্র এখনো নীরবে কাজ করছে। সুখি ও সমৃদ্ধ সোনার বাংলা বির্নিমাণে সবাইকে সহযোগিতা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহাব উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান সিহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ কাশেম খান, চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোরশেদা ইয়াছমিন, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা আক্তার, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, মৈশাদী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর আয়শা রহমান, ইউনুস সোয়েব, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলো রানী দেবী, নাজমা সুলতানা, মাহমুদা আক্তার, মো. পারভেজ হোসেনসহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

৩১ অক্টোবর, ২০২১।