এস এম সোহেল
চাঁদপুরে ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় ৩ লাখ ৪৭ হাজার ৭শ’ ২৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (১৮ জুন) সারাদেশের মতো চাঁদপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাম্পেইন-২০২৩ উদযাপিত হয়েছে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে।
চাঁদপুর জেলার মোট ৩ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৮ হাজার ১শ’ ৯২ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৯ হাজার ৭শ’ ৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে মধ্য তরপুরচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলা পর্যায়ে ক্যাম্পেইনের সূচনা করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেনসহ অন্যরা।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হয়। এ দিন ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল এবং ১২-৫৯ বছর বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হয়েছে।
চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩ লাখ ৪৭ হাজার ৯শ’ ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৭শ’ ২৫ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৮ হাজার ১শ’ ৯২ জন শিশুর মধ্যে খাওয়ানো হয়েছে ৩৭ হাজার ৯শ’ ৮২জনকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৯ হাজার ৭শ’ ৫৫ জন শিশুর মধ্যে ৩ লাখ ৯হাজার ৭শ’ ৪৩ জনকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
চাঁদপুর জেলায় ২ হাজার ৩শ’ ৩২টি কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সহকারী এবং পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী এবং স্বেচ্ছাসেবকরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদেরকে ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো কজে নিয়োজিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানো হয় এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ যত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য বার্তাটি প্রচার করে। ভিটামিন ‘এ’ ক্যাপস্যুল খাওয়ানোর ফলে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করবে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করবে, ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
১৯ জুন, ২০২৩।
