চাঁদপুরে ৫ সংসদীয় আসনের ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

এস এম সোহেল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের ২৯ জন প্রার্থী। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, এনএসআই’র উপ-পরিচালক শাহ আরমান আহমেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ নৌকা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত মো. সেলিম প্রধান চেয়ার ও জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম মশাল প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন নৌকা, জাতিয় পার্টির এমরান হোসেন মিয়া লাঙ্গল, সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী একতারা, স্বতন্ত্র এম. ইসফাক আহসান ঈগল ও জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার মশাল প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে আওয়ামী লীগের ডা. দীপু মনি নৌকা, জাতিয় পার্টির অ্যাড. মো. মহসীন খান লাঙ্গল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন মোমবাতি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান ফুলের মালা, জাকের পার্টির মো. কাওছার মোল্লা গোলাপ ফুল, স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ঈগল ও মো. রেদওয়ান খান ট্রাক প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান নৌকা, বাংলাদেশ জাতিয়তাবাদী আন্দোলন (বিএনএম) ড. মুহাম্মদ শাহজাহান নোঙর, জাতিয় পার্টির সাজ্জাদ রশিদ লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি আম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা, তৃণমূল বিএনপির মো. আব্দুল কাদের সোনালী আঁশ, স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া ঈগল ও জালাল আহমেদ ট্রাক প্রতীক পেয়েছেন।
চাঁদপুর-৫ আসন (শাহারাস্তি ও হাজীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম পেয়েছেন নৌকা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী চেয়ার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী ফুলের মালা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন ছড়ি, স্বতন্ত্র গাজী মো. মাঈনুদ্দিন ঈগল মো. শফিকুল আলম ট্রাক প্রতীক পেয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, জেলার ৫টি আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামি বছরের ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ হবে। আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
১৯ ডিসেম্বর, ২০২৩।

নিউজের সাথে ছবি -০১
চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীকের অফিস উদ্বোধন ও পথসভা
নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন
…….মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
মনিরুল ইসলাম মনির
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতিক বরাদ্দের দিনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রতিক গ্রহণ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কার্যালয় থেকে প্রতিক নিয়ে আসার পথে মায়া বীরবিক্রম সেতুর পশ্চিম পাশে অফিস উদ্বোধন করেন এবং নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেন। পথসভা করেন ফতেপুর, পূর্ব-পশ্চিম, জনতা বাজার, ফরাজিকান্দি, এখলাছপুর ও মোহনপুরে। এসময় রাস্তার দুইপাশে হাজার হাজার নারী-পুরুষ দাঁড়িয়ে প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পথসভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় থাকবে ততবার দেশে উন্নয়ন হবে। নিম্ন আয়ের দেশ থেকে মধ্যেম আয়ের দেশে পরিণত হয়ে এখন উন্নত দেশে পরিণত হচ্ছে। এটা আওয়ামী লীগ সরকারের অবধান। তাই বলছি নৌকায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন।
তিনি আরো বলেন, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিবেন। আমি জয়যুক্ত হলে মতলব উত্তর হবে মিনি সিংগাপুর। মতলবে যে সমস্যা আছে তা সমাধান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান), আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, আওয়ামী লীগের উপকমিটির শাহ আলম সিদ্দিকী, আহসান উল্লাহ হাসাব, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দীন সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মুক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, সদস্য হাসান মোর্শেদ চৌধুরী আহার, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম রেজা, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক খোকন, এখলাছপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, বাগানবাড়ি ইউনিয় আওয়ামী লীগের সম্পাদক মিয়া মো. বাবুল, সাদুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ বেপারি, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজা, ফকরুল ইসলাম রনি, সাবেক ছাত্রনেতা হারুন -অর-রশিদ, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হোসেন শিবলু, সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছদরুল আমিন, সদস্য জুবায়ের আহমেদ জনিসহ অন্যান্য নেতাকর্মী।

১৯ ডিসেম্বর, ২০২৩।