শাহ আলম খান
লকডাউন চলমান অবস্থায় স্বাস্থ্যবিধি অমান্য করা ও সড়ক পরিবহন আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরে ৬ মামলায় ৬ জনকে ৪ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী কর।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সরকার ঘোষিত বিধি-নিষেধ (লকডাউন) বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিস স্যারের নির্দেশে চাঁদপুর শহরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি অমান্যকরণ, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ মামলায় ৬ জনকে ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় শহরের বাবুরহাটের মতলব রোড়ে, পুরাতন বাসস্ট্যান্ড, চিত্রলেখার মোড়, শপথ চত্বর, বিপণীবাগ ও পালের বাজার এবং মোলহেড এলাকায়। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং করা হয়।
একই সাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি আদেশ প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
৩০ জুন, ২০২১।
