চাঁদপুরে ৮ হাজার ছাড়ালো করোনা আক্রান্ত, মৃত্যু ১৫৮

এস এম সোহেল
চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। রোববার (২৫ জুলাই) পর্যন্ত চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১শ’ ৩৭ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ১৫৮ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার ৫৯০টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৮০টি পজেটিভ, বাকি ৪১০টি নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬৯জন, শাহরাস্তিতে ৩৪জন, ফরিদগঞ্জে ২৬জন, হাইমচরে ১৯ জন, হাজীগঞ্জে ১৮ জন, মতলব দক্ষিণে ৮জন, কচুয়ায় ৪জন এবং মতলব উত্তরে ২ জন। জেলায় ৮১৩৭ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৩ হাজার ৬শ’ ৮৬জন, ফরিদগঞ্জে ৯শ’ ২৪জন, শাহরাস্তিতে ৯শ’ ৭জন, হাজীগঞ্জে ৮শ’ ৩২জন, মতলব দক্ষিণে ৬শ’ ৮৭জন, মতলব উত্তরে ৪শ’ ৩৭জন, হাইমচরে ৩শ’ ৬৬ জন এবং কচুয়ায় ২শ’ ৯৮জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ১৫৮জনের মধ্যে- চাঁদপুর সদরে ৫৯জন, ফরিদগঞ্জে ২৬জন, হাজীগঞ্জে ২৪জন, শাহরাস্তিতে ১৭জন, মতলব উত্তরে ১৩জন, মতলব দক্ষিণে ৯জন, কচুয়ায় ৭ জন এবং হাইমচরে ৩জন।
চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম জানান, মহামারি করোনার সময় আমাদের নিজেদের আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতনতার অভাবে দিন-দিন করোনার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তাই স্বেচ্ছায় নিজেদের সচেতনতার বিকল্প নেই। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত রোগীরা বাইরে ঘোরাঘুরির কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে।
সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৮শ’ ৯৭টি নমুনা পরীক্ষার করা হয়েছে। এর মধ্যে ৮ হাজার ১শ’ ৩৭টি পজেটিভ এবং ৩০ হাজার ৭শ’ ৭৯টি নেগেটিভ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৫৮ জন।
তিনি আরো জানান, গতকাল রোববার পর্যন্ত জেলায় আক্রান্ত ২০০৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩১জন। চিকিৎসাধীন আছেন ১ হাজার ৯শ’ ৪৮জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪ হাজার ৮শ’ ৪৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৭শ’ ৪০জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১শ’ ৭ জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৩৫ হাজার ৮শ’ ৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৪শ’ ২জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ৪শ’ ৭জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।

২৫ জুলাই, ২০২১।