চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের ১১, বিএনপির ৪ বিজয়ী

সভাপতি কামাল, সম্পাদক মামুন

এস এম সোহেল
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সভাপতিসহ ৪টি পদে ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ ১১টি পদে জয়লাভ করেছে। এতে সভাপতি পদে আলহাজ অ্যাড. কামাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. আবদুল্লাহ আল মামুন বিজয়ী হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) রাত ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শহিদ উল্ল্যাহ কায়সার।
রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু’প্যানেলে ১৫টি পদে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এসময় ৩৩৭ জন ভোটারের মধ্যে ৩৩৩ জন ভোট প্রদান করেছে।
বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে আলহাজ অ্যাড. কামাল উদ্দিন আহমেদ ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ অ্যাড. মো. আহছান হাবীব পেয়েছেন ১৫৮ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. মাইনুল আহছান ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. সহিদুল হক খান ১৫৫ ভোট। জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. এ.এন.এম মাঈনুল ইসলাম ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. আবু তাহের তালুকদার ১৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. আবদুল্লাহ আল মামুন ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. অ্যাড. মোহাম্মদ মহসীন খান ১০৮ ভোট। যুগ্ম-সম্পাদক পদে অ্যাড. মো. গোলাম কাউছার শামীম ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আব্দুল মান্নান মিয়াজী ১৫৩ ভোট। সম্পাদক ফরমস অ্যাড. মোহাম্মদ নুরুল আমিন খান ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন ১৫৩ ভোট।
সম্পাদক লাইব্রেরি পদে অ্যাড. নিবাস চন্দ্র সরকার ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. শাহজাহান খান ১৫৫ ভোট। সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. মো. ইমাম হোসেন টিটু ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. রেজাউর রহমান (শাওন) ১৪৪ ভোট। জেনারেল অডিটর পদে অ্যাড. শাহদাত সরকার শাওন ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. রেজাউল করিম ১৫৮ ভোট। রানিং অডিটর পদে অ্যাড. মো. নাদিম হোসেন তালুকদার ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন পরাজি ১৫২ ভোট।
চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. সাফায়াত হোসেন তালুকদার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবুল হাসনাত বেপারী ১৬১ ভোট। সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. মাসুদ রানা পাটওয়ারী ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোহাম্মদ হাসিব ১৩১ ভোট।
সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. আবু কাউছার ১৮০, অ্যাড. মো. শাখাওয়াত হোসেন মজুমদার ১৭৮ ও অ্যাড. তাসলিমা আক্তার ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. ইমানম হোসেন (সুমন) ১৪৯ ভোট, অ্যাড. মো. সুমন মিয়া ১৪২ ভোট ও অ্যাড. মোহাম্মদ মুসলিম মিয়াজী ১২৩ ভোট পেয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. শহিদ উল্ল্যাহ কায়সার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাড. আলম খান মঞ্জু। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. এম এ হালিম পাটওয়ারী ও অ্যাড. জেসমিন আক্তার।

২৪ জানুয়ারি, ২০২২।