স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্যফ্রন্ট প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে প্যানেল পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক সরকার।
অ্যাড. শরীফ মো. ফেরদৌস শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. সলিম উল্যা সেলিম, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. মুজিবুল হক মৃধা, অ্যাড. আবুল খায়ের মো. সালেহ, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. মোহাম্মদ মহসীন খান, সভাপতি প্রার্থী অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. মো. আবদুল্লাহ হীল বাকী।
এসময় বক্তারা বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করে। শিক্ষিত সমাজের বিবেক হিসেবে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগপূর্বক যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবো। আমাদের এখানে গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগের রাতে ভোট দেয়ার বা কারচুপির কোন অবকাশ নেই।
বক্তারা আরো বলেন, করোনাকালে মানুষের অবস্থা বেহাল। আর এর মধ্যে চাল ও তেলসহ সব ভোগ্যপণ্যের দাম হু-হু করে বাড়ছে। সরকার অসাধু ব্যবসায়ীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন।
বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. নূরুল্লাহ, জুনিয়র সহ-সভাপতি পদে আলহাজ অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন শেখ, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. আবদুল্লাহীল বাকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাড. মো. আলম খান মঞ্জু, সম্পাদক ফরমস পদে অ্যাড. মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাড. জেসমিন আকতার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. মো. মোজাহেদুল ইসলাম সাদ্দাম, জেনারেল অডিটর পদে অ্যাড. মো. কামাল হোসেন পাটওয়ারী, রানিং অডিটর পদে অ্যাড. মো. নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. আবদুল কাদের খান, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. রেজাউর রহমান শাওন, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. ফারজানা আক্তার, অ্যাড. মানছুর আহমেদ ও অ্যাড. শাহাদাত সরকার শাওন।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২১ এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ অ্যাড. মো. ইব্রাহীম খলিল। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মাইনুল আহসান ও জুনিয়র সহ-সভাপতি অ্যাড. তৌহিদুল ইসলাম তরুন।
২১ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের পরিচিতি সভা
