চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার কাজ চলছে

নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে অর্ধশত সংগঠন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা গৌরবের ৩০ বছর পূর্তি, স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছরের মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গত ১৮ নভেম্বর মেলা মাঠের কাজের সূচনা করা হয়। ইতোমধ্যে মেলা মাঠের কাজ প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার নতুন ভেন্যু চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে মঞ্চ ও স্টল নির্মাণ কাজের সূচনা করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ।
বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ বলেন, এবছর মুক্তিযুদ্ধের বিজয় মেলার মাঠে প্রায় ১৪১টি বানিজ্যিক স্টল নির্মান করা হয়েছে। দেশের বিভন্ন জেলা থেকে দোকানিরা বিগত বছরের মতো এবছরের নতুন ভ্যানু আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলায় স্টল নিতে যোগাযোগ অব্যাহত রেখেছে। ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, সোনারগাঁও, চাঁদপুরসহ দেশের বিভিন্নস্থানের দোকানিরা স্টল বুকিং দিতে ব্যস্ত হয়ে পরেছে।
এবছর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় প্রয় অর্ধশত নাট্য ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভিত্তিক অনুষ্ঠান পরিবেশন করতে প্রস্তুতি নিতে শুরু করেছে। সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, সদস্য সচিব মৃণাল সরকার, নাট্য পরিষদের আহ্বায়ক গোবিন্দ মণ্ডল, সদস্য সচিব এমআর ইসলাম বাবু জানান, চাঁদপুর শহরের ৬টি নাট্য সংগঠন ও ২৭টি সাংস্কৃতিক সংগঠন মাসব্যাপী বিজয় মেলায় অনুষ্ঠান করতে স্ব-স্ব কমিটি থেকে সিডিউল নিয়েছে। তাছাড়া ঢাকা থেকে নাট্য সংগঠন আসতে পারে বলে জানা গেছে।
বিজয় মেলার মাঠের প্রস্তুতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণ, মহাসচিব হারুন আল রশিদ, স্টিয়ারিং কমিটির সদস্য শহীদ পাটোয়ারী, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক তপন রকার, সদস্য সচিব মৃনাল সরকার, স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মনির হোসেন মান্না, সদস্য সচিব অভিজিত রায়সহ বিভিন্ন পরিষদের সদস্য ও কর্মকর্তারা।

২৪ নভেম্বর, ২০২১।