চাঁদপুর ইউনিটি ০৬০৮ এর উচ্ছ্বাস ১৭ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার
‘কাঁধে থাকবে সাম্যের হাত, বন্ধুত্বের প্রণয়ে হবে বিশ্বমাত’ এ স্লোগান ধারণ করে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর চাঁদপুর জেলার সব বন্ধুদের নিয়ে উচ্ছ্বাস।
দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠবে চাঁদপুর ইউনিটি ০৬০৮ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর উচ্ছ্বাসে কাটবে তাদের সারাটা দিন। স্বল্প সময়ের জন্য হলেও তারা যেন ফিরে পাবে পুরোনো দিনগুলো। সেই লক্ষ্যে আগামি ১৭ ডিসেম্বর চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপি উচ্ছ্বাসে থাকবে বন্ধুদের সাথে উন্মুক্ত পরিচিত হবার সুযোগ, লোগোযুক্ত টি-শার্ট, সব বন্ধু মিলে দুপুরে এক সাথে খাবার, ছেলে বন্ধু ও মেয়ে বন্ধুদের আলাদা আলাদা খেলা, সব বন্ধুদের সম্পর্ক অটুট রাখতে এক সাথে ছবি তোলা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে থাকবে র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
ঐদিন সকাল ১০টার বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের মাঝে টি-শার্ট বিতরণ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সারা দিনের কার্যক্রম শুরু হবে। পরে জাতীয় সংগীত গেয়ে পরবর্তী ধাপ শুরু হবে। শুভেচ্ছা বক্তবের পরে শুরু হবে পরিচয় পর্ব।

০৯ ডিসেম্বর, ২০২১।