স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের তালতলাস্থ মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ি নিবাসী মো. খোরশেদ আলম পাটওয়ারীর সহধর্মিনী মরহুমা শিরিন আক্তার এর কুলখানি উপলক্ষে সংক্ষিপ্ত পরিসরে মিলাদ ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাদ আছর তালতলাস্থ মরহুম আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম ও খতিব হাফেজ মো. আবু ইউসূফ।
দোয়া ও মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের জামাতা দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের ভাই বিশিষ্ট সমাজসেবক কামাল পাটওয়ারী, মরহুমের স্বামী মো. খোরশেদ আলম পাটওয়ারী, বড় ছেলে শিপন পাটওয়ারী, ছোট ছেলে মো. সাইফুল ইসলাম পাটওয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা।
উল্লেখ্য, মরহুমা শিরিন আক্তার গত ২৫ জানুয়ারি রাত সাড়ে ১০টায় ঢাকা উত্তরা লুবনা জেনারেল বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়বেটিক, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে মরহুমা শিরিন আক্তার স্বামী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
২৯ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর খবর সম্পাদকের শাশুড়ির কুলখানি সম্পন্ন
