স্টাফ রিপোর্টার
চাঁদপুর গোপাল জিউর আখড়ার আয়োজনে ১২১তম দোল উৎসব শুরু হয়েছে। বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় চল্লিশ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে। গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গোপাল জিউর আখড়া মন্দিরে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, গোপাল জিউর আখড়া মন্দির কমিটির সভাপতি অভিজিত রায়, সাধারণ সম্পাদক বাপ্পি পাল, সহ-সভাপতি প্রিয়রঞ্জন রায়, পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক রনজিত পোদ্দার, বাচ্চু সাহা, মনোরঞ্জন ঘোষ, যুগ্ম দপ্তর সম্পাদক রিপন পোদ্দার, প্রচার সম্পাদক সুমন সরকার জয়, যুগ্ম প্রচার সম্পাদক দিপক পাল, অর্থ সম্পাদক দিলীপ পাল, সহ-অর্থ সম্পাদক কিশোর পোদ্দার, দপ্তর সম্পাদক স্বপন সাহা, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক বাবু লাল সাহা, কার্যকরী সদস্য রুহিপদ সাহা, সমর দাস, টুটুল রায়, পবিত্র দে প্রমুখ।
এ বছর নামসুধা পরিবেশন করে নীলফামারীর সোনার গৌড় সম্প্রদায়, বরিশালের ভক্ত প্রহল্লাদ সম্প্রদায়, রাখাল সম্প্রদায়, জয় কৃষ্ণ সম্প্রদায়, রাই ধ্বনী সম্প্রদায়, খুলনার রায় কানাই সম্প্রদায়। এছাড়া ১২ মার্চ দিবা-রাত্রি অষ্টকালীন কীর্তন পরিবেশন করবে ভারতের অনুরাধা মল্লিকের দল, গুলশানের রুনা দাসের দল ও মাদারীপুরের সুজন সূত্রধরের দল।
১২ মার্চ, ২০২৩।
