চাঁদপুর চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি মো. আলী, সম্পাদক কবির খান

এস এম সোহেল
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. আলী সিকদার ও সাধারণ সম্পাদক পদে কবির হোসেন খান বিজয়ী হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর পৌর পাঠাগারে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. শাহ মো. আ. কুদ্দুছ।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩টি পদের মধ্যে ৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি ৯ পদে ১৭জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এসময় ১৭১ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোট প্রদান করেছে।
নির্বাচনে দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, আলহাজ কাজী হুমায়ুন কবির, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও নির্বাচন কমিশনার সোহেল রানা, অ্যাড. ঘাবিবুর রহমান লিটু।
বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. আলী শিকদার (আনারস) প্রতীকে ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউনুছ খান (মোমবাতি) প্রতীকে পেয়েছেন ৫১ ভোট। অপর আরেক প্রার্থী মো. জাকির লস্কর (আম) প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। সহ-সভাপতি পদে নজরুল ইসলাম (মোবাইল) প্রতীকে ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম ঘোষ (কলার ছড়া) প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে কবির হোসেন খান (গোলাপ ফুল) প্রতীকে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন হাওলাদার (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ৮০ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. নুর মোহাম্মদ কাজী (দোয়াত কলম) প্রতীকে ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান (চশমা) প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাছির উদ্দীন (ক্রিকেট ব্যাট) প্রতীকে ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মমিন মিয়া (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৭৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম রতন (চেয়ার) প্রতীকে ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর খান (হারিকেন) প্রতীকে পেয়েছেন ৩৫ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে মো. সোহাগ বেপারী (দেয়ালঘড়ি) প্রতীকে ১২৫ ভোট পেয়ে প্রথম, মো. বিল্লাল মিজি (টিয়া পাখি) প্রতীকে ১১৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং আরিফুর রহমান (সিলিং ফ্যান) প্রতীকে ১১৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে জয়লাভ করে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার গাজী (তালা) প্রতীকে ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. ফরিদ গাজী।

১২ ফেব্রুয়ারি, ২০২৩।