স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ (অতিরিক্ত জেলা দায়রা জজ-২) মো. সাহেদুল করিম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর বিভাগের বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সাধারণ সম্পাদক, স্থানীয় বিভিন্ন পত্রিকার প্রধান সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক, গণমাধ্যমকর্মীসহ আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এবং অতিথি ও মুসল্লিরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. সাইফুদ্দিন খন্দকার।
০৪ এপ্রিল, ২০২৩।
