চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির বিক্ষোভ সমাবেশ


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গত ২১ ও ২৮ জানুয়ারি চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ পালন করেন। কর্মসূচিতে চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি আলহাজ আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মনির পরিচালনায় বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন মাস্টার, শাহাজান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামানসহ আরো অনেকেই।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রাণের দাবি রাষ্ট্রীয় পেশাগত স্বীকৃতি ও সামাজিক মর্যাদাস্বরূপ আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক) আইন বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আমাদের এ দাবি পূরণ করলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আব্দুছ সালাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কোষাধ্যক্ষ আবু ছালেহ মিয়াজী, দপ্তর সম্পাদক মজিব বেপারী, আপ্যায়ন সম্পাদক নূরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, শরীয়তেন্নেছা, মোজাম্মেল খান, নাহিদ হাসান, নবীর হোসেন, পরেশ চন্দ্র দাস, মো. ইউসুফ, নিয়ন্ত্রণ পরিষদ সভাপতি রহমত আলী রিপন, সাধারণ সম্পাদক রতন বেপারী, হাবিবুর রহমান আখন, হাবিবুর রহমান, শাহ জামালসহ আরো অনেকে।