
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি শিক্ষাবিদ শহীদ উল্ল্যাহ মাস্টার গুরুতর অসুস্থ। তার পরিবারের লোকজন তাঁকে ঢাকার স্কয়ার হসপিটালে নিয়ে ভর্তি করেছে।
জানা যায়, গত ১২ জানুয়ারি রাতে চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট দাসদী নিজ বাড়িতে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাঁকে শহরের একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে পরিস্থিতি আশংকাজনক দেখে তাৎক্ষনিক ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি স্কয়ার হসপিটালে কার্ডিওলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শহীদ উল্ল্যাহ মাস্টারের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পরলে রাজনীতি কর্মী, সামাজিক ব্যক্তি ও তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাঁর রোগমুক্তির জন্য দোয়া ও আশীর্বাদ চেয়ে প্রার্থনা করেন।
এদিকে শহীদ উল্ল্যাহ মাস্টারের একমাত্র ছেলে ক্যান্সার শনাক্তকারী বিজ্ঞানী ড. আবু সিনা ও একমাত্র মেয়ে শিখা অনির্বান শিক্ষানবিশ হিসেবে অস্ট্রেলীয় রয়েছেন। তাঁর সন্তানরা দেশবাসীর কাছে বাবার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
স্কয়ার হসপিটালে কর্মরত শহীদ উল্ল্যাহ মাস্টারের ছাত্র মো. হেলাল খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্যারের চিকিৎসা চলছে। তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। এখন মোটামুটি বিপদমুক্ত বলে দায়িত্বরত ডাক্তার তাকে জানিয়েছেন।
অন্যদিকে অসুস্থতার খবর শুনে স্যারকে এক নজর দেখার জন্য স্কয়ার হসপিটালে ছুটে যান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেরফ হোসেনসহ প্রাক্তন ছাত্ররা।
পরিবার ও তাঁর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ একান্তভাবে কামনা করা হয়েছে।
