নির্বাচনে জিততে জনগণের মন জয় করার কোন বিকল্প নেই
……….. মাহবুবউল আলম হানিফ এমপি
এস এম সোহেল
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) সকালে চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যায়, মানুষের ভাগ্য উন্নয়ন হয়। তৃণমূল নেতাকর্মীদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়। এ দলের মূল লক্ষ্য হচ্ছে- দেশের জনগণের পাশে থাকা, দেশের জন্য কাজ করা।
তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। তাই নির্বাচনে জিততে হলে জনগণের মন জয় করতে হবে। এর কোন বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিতভাবে আরো গতিশীল ও শক্তিশালী হবার জন্য তৃণমূল পর্যায়ে প্রতিনিধি সভা এবং জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করা হল। এতে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, তারা উদ্যমী হয় তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আওয়ামী লীগ পরিবারের সদস্য জননেত্রী শেখ হাসিনার কর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সংগঠন করতে গিয়ে ভুলত্রুটি থাকতেই পারে। আমাদের মনে রাখতে হবে, রাজনৈতিক সম্মানটুকু আমাদের বজায় রাখতে হবে। সবাইকে ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীর স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, কেন্দ্রিয় সদস্য ও সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ইঞ্জি. আ. রব ভূঁইয়া, সন্তোষ দাস, সরদার আব্দুর রশিদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জাহিরুল ইসলাম, আহছান উল্লাহ আখন, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগ আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূইয়া, আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক এস এম হারুন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ, সাধারণ সম্পাদক ফারহানা মইন রুমা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আ. মালেক দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মুর্শেদ জুয়েল প্রমুখ।
এসময় উপজেলা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনেকে বক্তব্য রাখেন। সভায় জেলা আওয়ামী লীগ কার্যকরি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৪ অক্টোবর, ২০২১।
