আমাদের মাঝে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়
……………….. আবু নঈম পাটওয়ারী দুলাল
এস এম সোহেল
মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৩টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দের উদ্দেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমরা এদেশ থেকে সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ উৎখাত করতে চাই। জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে পালন করবো। আমাদের প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনবো। মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা সফল করার জন্য আমি জেলা আওয়ামী লীগের পক্ষে থেকে সবাইকে অভিনন্দন জানাই।
দুপুর থেকেই নেতা-কর্মীরা লাল সবুজ পতাকা হাতে নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এসে জমায়েত হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ সর্দার, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্ল্যাহ আখন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায়, উপদেষ্টা এসএম সালাউদ্দিন, সদস্য অ্যাড. সায়েদুল ইসলাম বাবু, অ্যাড. বদিউজ্জামান কিরণ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সাধারন সম্পাদক ফেরদৌস মৌর্শেদ জুয়েল, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সাধারণ সম্পাদক ফারহানা রুমা, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল মালেক দেওয়ান, সহ-সভাপতি শাহালম মল্লিকসহ জেলা, সদর, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
১৯ ডিসেম্বর, ২০২১।
