চাঁদপুর জেলা আ.লীগের শোক

 

শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদউল্লাহ চৌধুরীর মৃত্যুতে

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদউল্লাহ চৌধুরী গত শুক্রবার বিকেল ৪টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত শনিবার সকাল ১১টায় মরহুমের জানাজা শাহরাস্তি উপজেলা ময়দানে অনুষ্ঠিত হয়।
মরহুমের জানাজায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মরহুম ফরিদউল্লা চৌধুরীর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল গভীর শোক প্রকাশ করেছেন। দেশ মাতৃকার এই মহান যোদ্ধার মৃত্যুতে নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার বেহেস্ত প্রার্থনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
২৯ মার্চ, ২০২১।