চাঁদপুর জেলা আ.লীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে

স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ৪২ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তাকে ১৮ বার হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকি দিয়ে আওয়ামী লীগকে দমানো যাবে না। শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আর বিএনপি দেশের উন্নয়ন যেন বাঁধাগ্রস্থ হয়, সেই জন্য শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন, কেউ আপনাদের কিছু বলবেন না। তবে কোথায় কিছু হলে আমরা চাঁদপুরবাসী আপনাদের দাঁতভাঙ্গা জবাব দেব।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মো. বাবর, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়ন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেনু বেগম।
সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

২৩ মে, ২০২৩।