চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সভা অনুষ্ঠিত

 

মো. সিন্টু
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় স্টেডিয়ামের প্যাভিলিয়নের হলরুমে এ সভার আয়োজন করে কাবাডি উপ-কমিটি।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নবাগত সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নির্দেশক্রমে স্বলপরিশরে স্বাধীনতা দিবস উপলক্ষে ৩টি ইভেন্টের খেলার আয়োজন করা হবে। এই ইভেন্টগুলো হচ্ছে- কাবাডি, টেবিলটেনিস ও গ্রামীণ খেলাধুলা।
সভায় চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সভাপতি আলহাজ ওমর পাটওয়ারী, সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, কাবাডি উপ কমিটির সদস্য আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদস্য সিরাজুল ইসলাম, সোহেল রানা, অমির রায় চৌধুরী প্রমূখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু গণমাধ্যমকে জানান, আমাদের সভাপতি মহোদয়ের নির্দেশে জেলার ৮ টি উপজেলা নিয়ে মহান স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতাটি শহরের বড় স্টেশন মোলহেডে আয়োজন করা হবে। ইতিমধ্যে উপজেলাগুলোকে এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থা থেকে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার অন্তভুক্ত দলগুলো অথ্যা ক্লাবগুলোকে নিয়ে আয়োজন করা হবে টেবিল টেনিস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা ও উপজেলার স্কুল পর্যায়ের শিক্ষাথীদের নিয়ে নিয়মিত জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হবে।
১৪ ফেব্রুয়ারি, ২০২১।