স্টাফ রিপোর্টার
অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁদপুর জেলা গণফোরাম নেতৃবৃন্দ। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত সড়কস্থ দলীয় কার্যালয়ে অসহায়দের মাঝে কম্বল বিতরণের আয়োজন করে জেলা গণফোরাম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রিয় গণফোরামের কার্যনিবাহী কমিটির সদস্য ও জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, শহর গণফোরামের সভাপতি আবুল খায়ের, যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজি আশ্রাফ বাবু, মহিলা নেত্রী শিল্পীসহ অন্যান্যরা।
১৮ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা গণফোরামের কম্বল বিতরণ
