.. .. .. মো. জুলফিকার আলী খাঁন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা জজশীপের আয়োজনে বার্ষিক জুডিসিয়াল কনফারেন্স-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন।
গতকাল শনিবার সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্সের দু’টি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং দ্বিতীয় অধিবেশনের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। সভায় পেন্ডিং প্রসেস জারি এবং তামিলের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণ, আদালতে স্বাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা-যাওয়ার সময় নিরাপত্তা বিধান, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে বিদ্যমান বাঁধাসমূহ দূরীকরণ, জেল-হাজত থেকে বিচারাধীন বন্দীদের আদালতে যথাসময়ে হাজিরকরণ, হুলিয়া এবং ক্রোকি পরোয়ানা দ্রুত জারিকরণ, আদালত প্রাঙ্গণে বিচারক এবং বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অনান্য কর্মকতা- কর্মচারীদের নিরাপত্তার ব্যবস্থাগ্রহণ, মালখানা হতে যথাসময়ে মামলার সাথে সংশ্লিষ্ট আলামতসমূহ আদালতে উপস্থাপন, বিচারকার্য সূচারুভাবে পরিচালনার লক্ষ্য বিচার বিভাগের সাথে অন্যান্য বিভাগের মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধিকরণ, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বিবিধ।
অনুষ্ঠানের সভাপতি জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন তার বক্তব্যে বলেন, বার্ষিক কনফারেন্সে যেনো একটা বিদায়ের ঘণ্টা বাজছে। আদালতের জিপি, পিপি ও এপিপিসহ অনেকেই বিদায় নিচ্ছেন এবং সাথে আমাদের অফিসাররাও বিদায় নিচ্ছেন। এ যেনো একযোগ সূত্রে গাথা। এ যেন প্রকৃতির এক অবমুক্তির হার। এর সাথে আমরা সবাই সম্পৃক্ত হয়েছি। এখানে যেন সবার বিদায়টা প্রাধান্য পাচ্ছে।
তিনি আরো বলেন, যুগে যুগে এ বিচারের ধারা বহাল আছে। প্রকৃতিসহ সব কিছুতেই মহান আল্লাহতায়ালা বিচার ব্যবস্থা সর্বস্তরে কায়েম করেছেন।
যুগ্ম জেলা জজ- ১ মো. সাহেদুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সরোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, যুগ্ম জেলা জজ-২ অরুন পাল, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব উল করিম, যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল) ফারহানা ইয়াসমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম, সিনিয়র সহকারী জজ শামসাদ জাহান খান, মো. সিরাজউদ্দিন, সহকারী জজ মিথিলা রানী দাস, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ কফিল উদ্দিন, কার্তিক চন্দ্র ঘোষ, সহকারী জজ আসমা জাহান নিপা, লাভলী শীল, নুসরাত জাহান, ফাতেমাতুজ জোহরা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. এমরান হোসেন, জেলা জজ আদালতের পিপি আমানউল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. মো. হাবিবুল ইসলাম তালুকদার, জেল সুপার মাইনউদ্দিন ভুইয়া, পুলিশ পরিদর্শক আতিকুর রহমান প্রমুখ।
