স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের বাবুরহাট পুলিশ লাইনস্ েসভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসদুজ্জামান। সভায় সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব কর্মকর্তাদের বিগত দিনের মতো দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী মো. আবদুর রহিম।
সভায় পেশাগত দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখায় কর্মকর্তাদের মূল্যায়ন করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন (কচুয়া সার্কেল) আবুল কালাম। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মতলব উত্তর থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধা। দ্বিতীয়বারের মত জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন রাশেদুজ্জামান এবং অষ্টমবারের মত এএসআই নির্বাচিত হন আবু হানিফ।
এছাড়া চাকরি থেকে অবসরগ্রহণ করায় জেলা পুলিশের পক্ষ থেকে দুইজন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
১৪ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
