চাঁদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে

স্টাফ রিপোর্টার
গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মাধ্যমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের হাতে স্মারকলিপি তুলে দেন বিএমএসএফ’র চাঁদপুর জেলার আহ্বায়ক দৈনিক অবজারভার চাঁদপুর জেলা প্রতিনিধি ইফতেখারুল আলম মাসুম ও সদস্য সচিব দৈনিক বাংলাদেশ পোস্টের চাঁদপুর জেলা প্রতিনিধি আব্দুল গণি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বিএমএসএফ’র কেন্দ্রিয় কার্যনিবাহী সদস্য ও চাঁদপুর জেলার সমন্বয়ক, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, দৈনিক ভোরের দর্পণ চাঁদপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমানসহ অন্যান্যরা।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমরা দ্রুত আপনাদের এই দাবি সম্বলিত স্মারকলিপিটি প্রধানমন্ত্রী বরাবার পৌঁছে দেব।
উল্লেখ্য, একই দিন সকালে সারাদেশের মতো চাঁদপুরের অন্যান্য উপজেলায় ইউএনওদের মাধ্যমে বিএমএসএফ’র উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও একই স্মারকলিপি জমা দেন।
১৩ এপ্রিল, ২০২১।