স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহিতার মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত মামলার গ্রেফতারি পরোয়ানা জারির

প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। বুধবার (১৩ জানুয়ারি) বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের জনপ্রিয়তাকে এ সরকার ভয় পায়। জিয়া পরিবারকে নিঃশেষ করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে দেশদ্রোহির মিথ্যা মামলার গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদ জানাচ্ছি। দেশের আইন ব্যবস্থা এখন সরকারের ইশারায় নিয়ন্ত্রিত হচ্ছে। তারেক রহমান এদেশে ফিরবে বীরের বেশে, সেদিন আর বেশি দূরে নয়। আমরা আমাদের রাজনৈতিক শান্তিপূর্ন কর্মসূচি পালন করতে পারছি না। পুলিশ পৌর বিএনপির শান্তিপূর্ন মানববন্ধনে হামলা করে আমাদের নেতাকর্মীদের আহত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান সফিকুজ্জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সেলিমুছ সালাম, খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।
১৪ জানুয়ারি, ২০২১।
