চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের শ্রদ্ধাঞ্জলি

 

জাতীয় শোক দিবসে

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চাঁদপুর জেলা মৎস্যজীবী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ. মালেক দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি শাহআলম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিজি, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান বেপারী, সহ-সভাপতি নাছির কবিরাজ, সাধারণ সম্পাদক আঃ খালেক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক খান, আলী আহমেদ মাল, চাঁদপুর পৌর মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মোখলেছ মল্লিক, সহ-সাধারণ সম্পাদক কাশেম দর্জি, সদস্য আমির হামজা মাঝি প্রমুখ।
১৯ আগস্ট, ২০২১।