চাঁদপুর জেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, শহর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, জাহাঙ্গীর হোসেন বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব, সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৬ সালের বিএনপি ও জামায়াত জোটের প্রহসনের নির্বাচন সেদিন বাংলার সাধারণ জনগণ প্রতিহত করেছে। সেদিন জননেত্রী শেখ হাসিনার ডাকে আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে আছে। সেদিন গণতন্ত্র রক্ষা করতে অনেক নেতা-কর্মীদের প্রাণ কেড়ে নেন বিএনপি জামায়াত জোট। আজ আওয়ামী লীগ গণতন্ত্রকে দেশে সমুন্নত করেছে। আজকে যারা রাজনীতিতে নতুন তার ৯৬ কথা জানেন না তাই ইতিহাসকে ধরে রাখার জন্য আজকের এ বিক্ষোভ সমাবেশ।
১৬ ফেব্রুয়ারি, ২০২১।