চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার কমিটি অবশেষে বিলুপ্ত করা হলো। ৩ মাসের আহ্বায়ক কমিটির বিলুপ্ত ঘটলো ১৬ বছরের মাথায়। গত শুক্রবার (১১ জুন) স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটি এই বিলুপ্তির ঘোষণা দেয়।
জানা যায়, ২০০৫ সালে এসএম জয়নাল আবেদীনকে আহ্বায়ক করে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি দেয়া হয়। এই আহ্বায়ক কমিটি নিয়ে চাঁদপুরে আওয়ামী রাজনীতিতে নানা ঘটনা ঘটেছে। তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার ব্যক্তিগত অফিসে এবং তার উপর হমলার ঘটনা ঘটে। এ ঘটনায় তখনকার সময়ের ছাত্রলীগের বেশ ক’জন ডাকসাইটে নেতা বহিষ্কারও হন।
অনেকদিন যাবত নামসর্বস্ব একটি জেলা কমিটি জিইয়ে রাখা হলেও অবশেষে বিলুপ্ত করায় স্বস্তির নিঃশ^াস ফেলেছেন অনেকে। আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের দাবি – ছাত্রলীগের পরীক্ষিত নেতাদের দিয়ে যেনো চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি দেয়া হয়।

১৩ জুন, ২০২১।