সভাপতি শোভনের সুস্থতায় বিশেষ দোয়া
স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মঙ্গলবার (৪ এপ্রিল) চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে ইফতারপূর্ব এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল হোসাইন, শাহারাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, সদর নৌ থানার ওসি মো. কামরুজ্জামান।
দোয়া ও ইফতারে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের জিএম শাহীন, রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার সম্পাদক ওয়াদুদ রানা, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলম, দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক শপথের যুগ্ম-সম্পাদক ওমর ফারুক, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি ইকবাল বাহার, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচএম নিজামসহ সংগঠনের সদস্যবৃন্দ।
এছাড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সহ-সভাপতি এসএম সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক সজীব খান, কোষাধ্যক্ষ কেএম সালাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাদশা ভূঁইয়া, বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক ডা. পীযূষ কান্তি বড়ুয়া, কবি ইকবাল পারভেজ, তরুণ কবি ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনের সুস্থতা কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, আল ইমরান শোভনের সাথে সব পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক রয়েছে। তিনি সবসময় সমাজের বিভিন্ন উন্নয়ন, অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরেছেন। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। এসময় অতিথিবৃন্দ সাংবাদিক আল ইমরান শোভনের জন্য যেকোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
০৫ এপ্রিল, ২০২৩।
