চাঁদপুর ট্রাক রোডে সম্পত্তিগত বিরোধে হামলায় বৃদ্ধ আহত

এস এম সোহেল
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে সম্পত্তিগত বিরোধ নিয়ে দেলোয়ার হোসেন খান (৭০) নামের এক বৃদ্ধকে মাথায় আঘাত করে রক্তাক্ত যখম করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত দেলোয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার দুপুরে ট্রাকরোড সংলগ্ন চায়না বিল্ডিংয়ের কাছে দেলোয়ার হোসেনের বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নতুন বাজার পুলিশ ফাঁড়ির মো. ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত দেলোয়ার হোসেন খান (৭০) শহরের ট্রাক রোড এলাকার মৃত কলন্দর খানের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, পাশর্^বর্তী শাহজাহান খানদের সাথে দীর্ঘদিন যাবত দেলোয়ার হোসেন খানদের সাথে সম্পত্তিগত বিরোধ চলছিল। হয়রানী করার জন্য আদালতে মামলা নং-৭০/১২ দায়ের করে। ঐ মামলা রায় প্রদান করলে বিবাদীরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হইয়া শত্রুতা পোষণ করে। গত সোমবার দুপুরে ঐ বিরোধের জের ধরে বিবাদীরা কথায় কথায় লাঠিসোঠা নিয়া দেলোয়ার হোসেন খানদের মারধর করার জন্য আসাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে থাকে। পরে বিবাদী শাহজাহান খানসহ অন্য বিবাদীরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঠা নিয়া আমার বাসায় প্রবেশ করে আমার বসতঘরের উত্তর পাশের টিনের বেড়া ভাংচুর করে ও প্লাস্টিকের পর্দা টানা হেঁচড়া করে ছিড়ে ফেলে। দেলোয়ার হোসেন প্রতিবাদ করলে বিবাদীরা তার উপর অতর্কিত হামলা করে। পরে বিবাদী লেবু খান তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারে। এতে ২টি সেলাই লাগে। বিবাদী লেবু খানের আঘাতে দেলোয়ার হোসেন মাটিতে লুটিয়া পড়লে আরেক বিবাদী হিম্মত খান তার বুকের উপরে বসে গলায় চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দেলোয়ার হোসেন খানকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দেলোয়ার হোসেন খান জানান, আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

০৮ ফেব্রুয়ারি, ২০২৩।