চাঁদপুর দর্পণের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

ইকরাম চৌধুরীর আদর্শ নিয়ে চাঁদপুর দর্পণ এগিয়ে যাবে
…….ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী

স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী বলেছেন, সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর আদর্শ নিয়েই চাঁদপুর দর্পণ এগিয়ে যাবে। এ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আমার আইকন। জীবদশায় তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে একটি পত্রিকা সম্পাদনা করতে হয়। তারই এই আদর্শকে স্মরণ এবং ধারণ করে গত জুন থেকে আজকের দিন পর্যন্ত আমি পত্রিকাটি নিয়মিতভাবে সম্পাদনার দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি উপজেলা প্রতিনিধিসহ পত্রিকার সকল স্টাফ রিপোর্টারদের উদ্দেশ্যে বলেন, আপনারা হচ্ছেন পত্রিকার প্রাণ ও শক্তি। আপনাদের কারণেই আজ চাঁদপুর দর্পণ গ্রাম থেকে শহরে পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। চাঁদপুর দর্পণ বেঁচে থাকলে ইকরাম চৌধুরীর স্মৃতি বেঁচে থাকবে। আমরা সকলে মিলে ইকরাম চৌধুরীর এই স্মৃতিকে ধারণ এবং লালন করে এগিয়ে যাবো।
রোববার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর দর্পণ কার্যালয়ে পত্রিকার স্টাফ রিপোর্টার, সব উপজেলার অফিস প্রধান ও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ইকরাম চৌধুরীর স্মরণে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর দর্পণের সমন্বয়ক মুনীর চৌধুরী, সহকারী সম্পাদক আব্দুল্লা আল মামুন, বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মফস্বল সম্পাদক এ কে আজাদ, সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আশরাফুল আলম, মো. এনামুল হক, অমরেশ দত্ত জয়, সুজন চৌধুরী, চাঁদপুর সদর মহমায়া স্টাফ রিপোর্টার মহসীন আলম, হাজীগঞ্জের অফিস প্রধান মিরাজ মুন্সী, সহকারী অফিস প্রধান মো. মনজুর আলম পাটওয়ারী, সুজন দাস, মতলব উত্তর প্রতিনিধি জহিরুল ইসলাম মিন্টু, ফরিদগঞ্জ প্রতিনিধি গাজী মমিন, হাইমচর প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় ইকরাম চৌধুরীর স্মৃতিচারণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দর্পণের নির্বাহী সম্পাদক জালাল চৌধুরী, যুগ্ম সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, স্টাফ রিপোর্টার হাছিনুর আকরাম, মো. সিন্টু, সুজন আহমেদ, ফরিদগঞ্জ প্রতিনিধি মাছুম তালুকদার, হাজীগঞ্জ প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ।
০৯ আগস্ট, ২০২১।