চাঁদপুর পুরাণবাজারে অষ্টমী স্নান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজার হরিসভা মন্দির সংলগ্ন মেঘনা নদীতে হিন্দু সম্প্রদায়ের অষ্টমী স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ছে। এসময় পরিদর্শন করেন পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় তিনি পরিদর্শনে যান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সদস্য কার্তিক সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটা. গোপাল সাহা, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাংবাদিক বিমল চৌধুরী প্রমুখ।

১০ এপ্রিল, ২০২২।