স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পুরাণবাজার ১নং ওয়ার্ড বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পুরান বাজারের ১নং ওয়ার্ড পলাশ রেস্টুরেন্ট মোড় থেকে শুরু করে রয়েজ রোড, নিতাইগঞ্জ, মোম ফেক্টরী, রিফিউজি কলোনি, নতুন রাস্তা, মসজিদ পট্টি, ট্রাঙ্কপট্টি, আড়ৎদার পট্টি, চাল পট্টি, ঢাল পট্টি, মাছ বাজার, হরিজন কলোনি ও মেরকাটিজ রোডে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগে বিএনপির পৌর মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, পুরান বাজারের একটি ঐতিহ্য রয়েছে। শরীয়তপুর-চাঁদপুরসহ আশপাশের অঞ্চলগুলোতে পুরাণবাজারের ব্যবসায়িক খ্যাতি রয়েছে। দীর্ঘদিন ধরে চাঁদপুর শহরের পুরান বাজারবাসী সুনামের সাথে ব্যবসা করে আসছেন। এলাকায় অনেক সমস্যা রয়েছে, আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত করলে ব্যবসায়ীদের ঐতিহ্য ধরে রাখতে অগ্রণী ভূমিকা থাকবে। আমি সকলের নাগরিক সেবা নিশ্চিত করবো।
তিনি আরো বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আইন সবার জন্য সমান রাখতে হবে। আপনারা আপনাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী ১০ই অক্টোবর ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। ভোটকেন্দ্রে আপনাদের উপস্থিতি পাল্টে দিবে সব পরিস্থিতি।
বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন খান বাবুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সহ-সভাপতি আহসান উল্লাহ সেন্টু পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর মুন্সি, সাধারণ সম্পাদক রফিক মিজি প্রমুখ।
২৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পুরাণবাজারে মেয়র প্রার্থী আক্তার মাঝির ব্যাপক গণসংযোগ
