স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় তিনি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন।
গত ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক মেয়র পদে আক্তার হোসেন মাঝির নাম সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, ফেরদৌস আলম বাবু, সেলিমুছ সালাম, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল আরো অনেকে।
গত ২৯ মার্চ এই নির্বাচন হওয়ার কথা ছিলো। বিএনপি সমর্থিত প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে ১৬ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করেন।
চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর পৌরসভার স্থগিত নির্বাচন সম্পন্নের লক্ষ্যে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রাখা হয়েছে। এছাড়া ইতোপূর্বে মেয়র পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের আর নতুন করে দাখিলের প্রয়োজন হবে না। একই সাথে সংরক্ষিত কাউন্সিলর, সাধারণ আসনের কাউন্সিলর পদে নতুন করে মনোনয়নপত্র দাখিলের সুযোগ থাকবে না।
১৭ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌরসভার নির্বাচনে আক্তার মাঝির মনোনয়নপত্র জমা
Post navigation
