স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার স্মার্ট ইজিবাইক লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন হয়েছে। গত শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী
লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। পৌরসভার লাইসেন্সকৃত ২,৮০০ ইজিবাইক মালিককে কিউআরকোর্ড সম্বলিত এই ডিজিটাল নেমপ্লেট দেয়া হয়। এতে করে এখন থেকে অবৈধ ইজিবাইক সনাক্তকরণ সহজ হবে।
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. জাহিদুল ইসলাম রোমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী এএইচএম শামছুদ্দোহা, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, হেলাল হোসাইন, ফরিদা ইলিয়াসসহ পৌরসভার সব কাউন্সিলর ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানান, শহরের জানজট নিরসনে পৌরসভার এই উদ্যোগ। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে এই ইজিবাইকের এই ডিজিটাল লাইসেন্স প্রদান করা হবে। এরপর থেকেই অবৈধ ইজিবাইকের উপর অভিযান চালানো হবে। তবে আপাতত নতুন করে কাউকেই লাইসেন্স দেয়া হবে না।
০৬ সেপ্টেম্বর, ২০২১।
