চাঁদপুর পৌরসভায় দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপির সহযোগিতায় ‘শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
এসময় গণমাধ্যমকে দেয়া বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সাথে কথা বলেছি। এর মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়নের সম্ভাব্যতা নিরুপন করতে আলোচনা হয়েছে। আমাদের আশ^াস অনুযায়ি এ কার্যক্রম চালিয়ে যাব। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। এই প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনার উন্নয়ন হবে। আশা করছি, এখানে আমরা এই প্রজেক্টের মাধ্যমে ভালো কিছু দেখতে পাব।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে শহরের যমুনা রোড এলাকায় প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাসুম পাটোয়ারী, ইউএনডিপি’র উপ-আবাসিক প্রতিনিধি ভ্যান নগুয়েন এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমানসহ পৌরসভার কাউন্সিলররা।
উদ্বোধন শেষে বিকেলে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনসহ অন্যরা শহরের ৬নং ওয়ার্ডের যমুনা রোডসহ আশপাশের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কথা বলেন।
এই প্রকল্প পরিদর্শনসহ সংশ্লিষ্ট কাজে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন গতকাল বুধবার ২ দিনের সফরে চাঁদপুরে আসেন।

২৪ আগস্ট, ২০২২।