চাঁদপুর পৌর আ.লীগের বর্ধিত সভা

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিক হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, আমাকে তিনটি ইউনিটের আহ্বায়ক করর সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছিল। নিয়মন্ত্রাতিক ও গঠনতন্ত্র মেনে ওয়ার্ডের সম্মেলনগুলো করা হয়েছে। আমরা কাউকে দূরে ঠেলে দেবার চেষ্টা করিনি। কারণ, আমরা গঠনতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ নির্বাচিত করা হয়েছে সবার সাথে বসে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। সম্মেলনে আপনারা যেভাবে চান সেভাবে কমিটি গঠন করা হবে। আমরা দলাদলি না করে, শিষ্টাচার মেনে রাজনীতি করবো।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক এবং পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিনয ভূষণ মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, যুগ্ম সম্পাদক মো. মাহমুদ আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, কবির খান, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, সদস্য অ্যাড. সাইফুদ্দিন বাবু, মোজাহের হোসেন টিপু।
৩ জানুয়ারি, ২০২১।