স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পৌর ও সদর উপজেলা বিএনপি নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি সকালে শহরের মুনিরা ভবনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আপনারা যারা আজ এই কমিটিতে স্থান পেয়েছেন সবাই যোগ্য। আপনারা ফ্যাসিস্ট সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছেন। যারা কমিটিতে আসতে পারেন নাই, তাদের বলবো মন খারাপের কিছু নেই। কারণ, পৌর ও সদর থানা কমিটিতে আসার মতো অনেক নেতা রয়েছে, কিন্তু তারাও আসতে পারে নাই। আমি আপনাদের কিছু গাইডলাইন দিতে চাই, সেই গাইডলাইনগুলো আপনারা কমিটিগুলো করার ক্ষেত্রে ফলো করবেন।
তিনি আরো বলেন, আমরা ৫ আগস্টের পর দেশের অবস্থা দেখেছি, ২০০৯ এর পর সেলিম খানকে দেখেছি, ফ্যাসিবাদী সরকারের ১৫-১৬ বছর আমরা আমাদের নেতা-কর্মীদের খেয়াল রেখেছি। আমরা ৫ আগস্টের পর কিছু নেতাদের অন্য রুপ দেখেছি, যা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটা অস্বীকার করার কোন উপায় নেই। আমাদের নেতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান একজন স্বচ্ছ রাজনীতিবিদ। ৫ তারিখের পর যারা দেখেছি বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে অপকর্ম করতে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে না, সে যদি আমার ভাইও হয়। সে হোক ফ্যাসিবাদি আন্দোলনের সামনের কাতারের বলিষ্ট নেতা। তারপরও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন কোনভাবে কমিটিতে না আসতে পারে। এই ম্যাসেজটি আপনারা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিবেন।
চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান মোহাম্মদ সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক হাজি মোশারফ হোসাইন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন, সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
নবগঠিত পৌর কমিটিকে পরিচয় করিয়ে দেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি ও সদর উপজেলা বিএনপির কমিটিকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক শাহজালাল মিশন।
এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
২৭ জানুয়ারি, ২০২৫।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির পরিচিতি সভা
