শাহ আলম খান
চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জির বাবা অবসরপ্রাপ্ত নায়ক সুবেদার আলহাজ আব্দুল গনি দর্জি (৯৫) আর বেঁচে নেই। সোমবার (২৪ আগস্ট) সকাল
৮টায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। বাদ আসর দর্জি ঘাটস্থ গুণরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী এরশাদ মিয়াজি, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি, মরহুমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান দর্জি। জানাযায় ইমামতি করেন দর্জি ঘাট বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. মাহফুজুর রহমান।
জানাযায় চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, দৈনিক ইল্শেপড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সাবেক কামিশনার মো. রফিকুল ইসলাম খান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাইনুল ইসলাম পাটোয়ারী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির চোকদার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, পৌর ছাত্রলীগের লীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী, সহ-সভাপতি ইমরান খান শাওনসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
২৫ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর কাউন্সিলর হাবিব দর্জির বাবার ইন্তেকাল
