চাঁদপুর পৌর ছাত্রলীগের কম্বল বিতরণ

ডা. দীপু মনির পক্ষে বিভিন্ন ওয়ার্ডে



স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি’র পক্ষ থেকে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে পৌর ছাত্রলীগের দুস্থদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডা. দীপু মনির বাসভবন থেকে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ছাত্রলীগের নেতৃবৃন্দের মাঝে দুস্থদের জন্য কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত থেকে নেতৃবৃন্দের মাঝে কম্বল তুলে দেন আওয়ামী লীগ নেতা অ্যাড. সাইফউদ্দিন বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীসহ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ১৫টি ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকরা।