চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির ধানের শীর্ষ প্রার্থীর ৭ ও ৮নং ওয়ার্ডে সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি পৌরসভার ৭নং ও ৮নং ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে সমন্বয় সভায় মিলিত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ৭নং ওয়ার্ডের যমুনা রোডস্থ প্রধানিয়া বাড়ি ও বিকাল ৪টায় ৮নং ওয়ার্ডের ঘোষপাড়া সংলগ্ন মোহাম্মদ আলীর ভবনের ছাদে নেতা-কর্মীদের সাথে সমন্বয় সভায় মিলিত হয়।
সভায় বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বলেন, গত মার্চ মাসে চাঁদপুর পৌরসভার নির্বাচন হওয়ার কথা ছিল। তখন আমাদের দলের ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী ছিলেন সফিকুর রহমান ভূঁইয়া। তাকে মনোনয়ন দেয়া হলে আমাদের মধ্যে যে দ্বিধা-দ্বন্দ্ব ছিল আমরা তা শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাই। সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তীতে পুনরায় তফসিল ঘোষণা হলে দল থেকে আমাকে মেয়র পদে নির্বাচনের জন্য ঘোষণা দেয়া হয়।
তিনি আরো বলেন, আগামি ১০ অক্টোবর আমরা স্ব স্ব স্থানে থেকে কাজ করলে দল ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ না হলে দল শক্তিশালী হবে না। আমাদের সবার মার্কা হলো ধানের শীর্ষ। এ ধানের শীর্ষ আমার নয়। এধানের শীর্ষ আপনাদের সবার। প্রার্থী মেনেই চাওয়া বা প্রার্থনা করা। আপনারা সবাই ধানের শীর্ষের প্রার্থী হয়ে কাজ করতে হবে।আমি ব্যক্তি আক্তার মাঝি না, আপনাদের আক্তার মাঝি। দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামি ১০অক্টোবর ধানের শীর্ষকে বিজয়ী করবেন। বিগত নির্বাচনে আমরা দেখেছি আক্রমন হয়েছে। এখনি সময় যদি আমাদের উপর আক্রমন করে তা প্রতিহত করা। আর আমরা তা ভোটের মাধ্যমে প্রতিহত করবো। ধানের শীষের বিজয় মানে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনার মুক্তি। এ বিজয়ের মাধ্যমে আমরা পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে দিব এবং শেখ ফরিদ আহম্মেদ মানিকের হাতকে শক্তিশালী করবো।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামছুল হক প্রধানিয়ার সভাপতিত্বে এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খোকন মিজির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোশারফ হোসাইন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, শহর বিএনপির যুগ্ম-সম্পাদক দ্বীন মোহাম্মদ জিল্লু, ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী জিয়া প্রধানীয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মেরাজ চোকদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সহ-সভাপতি মেহেদী হাসান রনি, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জহির ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহলম চোকদার, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।
৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজির সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম নজুর পরিচালনায় বিকেলে ৮নং ওয়ার্ডের সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোশারফ হোসাইন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ, বিএনপি নেতা অ্যাড. আব্দুলাহ হিল বাকিসহ আরো অনেকে।
২৩ সেপ্টেম্বর, ২০২০।