চাঁদপুর পৌর নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ স্থগিত


স্টাফ রিপোর্টার
আগামি ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টায় মেয়র পদে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার আকস্মিক মৃত্যুতে মেূর পদে নির্বাচন স্থগিত করা হয়। তবে পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির কেন্দ্রিয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া বৃহস্পতিবার দিনভর গণসংযোগ করেন। রাতে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময়ে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে স্থানীয় প্রিমিয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।