তরুণ নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জুয়েলকে মনোনয়ন দিয়েছেন শেখ হাসিনা
………….আ.লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক
এস এম সোহেল
আসন্ন চাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী পার্টি, জনগণ তাদের সাথে নেই। চাঁদপুরের আওয়ামী লীগ আজ নৌকার স্বার্থে ঐক্যবদ্ধ। বিএনপির বন্ধুরা আওয়ামী লীগকে চিনেন না। ১০ তারিখে সন্ধ্যার পর বুঝবেন আওয়ামী লীগ কি জিনিস। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির নাম মরহুম জিল্লুর রহমান। চাঁদপুর পৌরসভার নির্বাচনেও নৌকার প্রার্থীর নাম জিল্লুর রহমান। তারুণ্যের প্রতীক জুয়েল।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাই মিলে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থীর হাতে নৌকা তুলে দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে নৌকাকে বিজয়ী করতে সবাইকে সচেতন হতে হবে। নৌকা উন্নয়নের মার্কা, স্বাধীনতার মার্কা, এ মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে।
তিনি বলেন, চাঁদপুরবাসী একজন ভালো ছেলেকে প্রার্থী হিসেবে পেয়েছেন। যার প্রতি আপনারা বিশ্বাস ও আস্থা রাখতে পারেন। নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে জিল্লুর রহমান জুয়েল মতো তরুণকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার বিষয়ে কোন আপোষ নেই।
আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, নৌকা ঐতিহ্যের প্রতীক, উন্নয়নের প্রতীক। যখন মানুষ নৌকার উপর ভরসা করেছে তখন মানুষ কিছু না কিছু পেয়েছে। আমি মেয়র হতে পারলে আমি চাঁদপুরের বাণিজ্যিক ঐতিহ্য ফিরিয়ে আনবো, ইনশাল্লাহ। চাঁদপুরকে একটি বাংলাদেশের পর্যটন শহর হিসেবে গড়ে তুলবো। আমি যে ওয়াদা পালন করতে পারবো, ভোটারদের সেই ওয়াদাই করবো।
তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে সততার সাথে পৌরসভা পরিচালিত করবো। আমি দলীয় প্রতীকের প্রার্থী। পৌরসভার কাজের ক্ষেত্রে কখনো ছাড় দিবো না। চাঁদপুর পৌরসভা অনেক সম্ভবনাময়। আপনারা আমার প্রতি একটিবার আস্থা রাখবেন। আমি জীবন দিয়ে হলেও সেই আস্থা ও ভালোবাসা রাখবো। প্রার্থী দলের হতে পারে উন্নয়ন সবার। আমার নেতৃত্বে পৌরসভার উন্নয়ন পৌরসভার নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সদস্য গোলাম রাব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, সন্তোষ দাস, আলহাজ আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার নির্বাচনী কমিটির সদস্য সচিব ও পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবলু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, বর্তমান সভাপতি জহির উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হেসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা।
৮ অক্টোবর, ২০২০।
