
স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিনের কাছ থেকে মেয়র পদে ২, পুরুষ কাউন্সিলর পদে ১৭ ও মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আসলাম মিজি, ৪নং মামুনুর রহমান দোলন, ৫নং মো. শাহআলম খান, মো. নজরুল ইসলাম, ৬নং হাবিবুর রহমান, ৭নং শাহ আলম বেপারী, জিয়া প্রধানিয়া, ৯নং ইয়াছিন মিয়াজী সোহাগ, নাছির উদ্দিন, ১০নং শোহেবুর রহমান শোহেব, বজলুর রহামন বজু মোল্লা, ১১নং কামরুল হাসান টিটু, কামরুল হাসান কাউছার, ১৪নং হারুন হাওলাদার, দুলাল মাল, সুকমল কর, ১৫নং নুরুল হায়দার সংগ্রাম এবং মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে হাসিনা গাজী ও রওশনারা বেগম, ৪, ৫ ও ৬নং আয়শা আক্তার শ্যামলী, খালেদা বেগম, ৭, ৮ ও ৯নং আসমা আক্তার মনি, ১৩, ১৪ ও ১৫নং খাদিজা ফোরকান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের তফসির ঘোষণার পর প্রথম ও দ্বিতীয় দিনে ৩৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেন।
