স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের পক্ষে গণসংযোগ করেছেন হানারচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপিত ও ইউপি চেয়ারম্যান হাজী ছাত্তার রাঢ়ী। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুরাণবাজার ২ ও ৪নং ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে এ গণসংযোগ করেন।
হানারচর ইউপি চেয়ারম্যান হাজী ছাত্তার রাঢ়ী জানান, সোমবার থেকে শুরু করেছি নির্বাচনে আগ পর্যন্ত চাঁদপুর পৌরসভার ২ ও ৪নং ওয়ার্ডে বাড়িতে বাড়িতে গিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন হানারচর ইউপি মেম্বার আব্দুল বারেক তালুকদার, ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিক গাজী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিল্লাল গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম খান, ইউনিয়েনর সাবেক মেম্বার আবুল হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ খান, প্রচার সম্পাদক রহমান খান, ইউপি মহিলা মেম্বার রাশিদা বেগম, খুরশিদা বেগমসহ আরো অনেকে।
১ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে হানারচর ইউপি চেয়ারম্যানের গণসংযোগ
