চাঁদপুর পৌর নির্বাচন উপলক্ষে জেলা আ.লীগের জরুরি সভা

নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধ আ.লীগ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় গতকাল বুধবার চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলেও জানান নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, নৌকার প্রশ্নে কোন আপোষ নেই। এখানে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। এটা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক। এটি গণমানুষেরে ঐতিহ্যের প্রতীক। তাই এই নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার বিকল্প নেই। ভোটের দিন সবাই যাতে ভোট কেন্দ্রে ভোট দিতে আসে। সে ব্যবস্থা আমাদেরই করতে হবে। পৌর এলাকার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি লোকের কাছে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধটি পৌঁছে দিতে হবে। মনে রাখতে হবে, এই পৌর নির্বাচনে নৌকার জয় আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

সভার মধ্যমনি নৌকা প্রতিকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বলেন, আমরা নৌকার লোক। দল যাকে নৌকা দিবে আমাদের তার পক্ষেই কাজ করতে হবে। এটা আওয়ামী লীগের রাজনীতির প্রথম কথা। জননেত্রী শেখ হাসিনা যাকে ভালো মনে করেছেন, তাকেই নৌকা দিতে পারেন। এখানে কাকে নৌকা প্রতিক দেয়া হলো, সেটা বড় কথা নয়। কারণ, নৌকা কোন ব্যক্তি বিশেষের নয়। এটা স্বাধীনতার স্বপক্ষের সৈনিকদের প্রতীক। এটা দেশ ও জাতির উন্নয়নের প্রতীক। এটা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতীক।

তিনি বলেন, এই নৌকা প্রতীককে দেশ ও জনগণের স্বার্থে বিজয়ী করা আমাদের কর্তব্য। ইনশাআল্লাহ আগামী ২৯ মার্চ ভোটের দিন জননেত্রী শেখ হাসিনাকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সবার দোয়া, সমর্থন, ভোট ও ভালোবাসায় আমরা নৌকা উপহার দিবো। মুজিব শতবর্ষে জাতির পিতাকে উৎসর্গ করবো- এটিই হোক আমাদের প্রত্যাশা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মাসুদা খান নূর, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজী, পৌর যুবলীগের আহ্বায়ক আ. মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম, শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মী।