স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে পৌর পরিষদের নবনির্বাচিত ৫ জন মহিলা কাউন্সিলর ও ১৫ জন কাউন্সিলর শপথগ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
অনুষ্ঠানে মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ছাড়াও কাউন্সিলর হিসেবে শপথ নেন- ১নং ওয়ার্ডে মোহাম্মদ আলী মাঝি, ২নং ওয়ার্ডে মালেক শেখ, ৩নং ওয়ার্ডে মো. আ. লতিফ গাজী, ৪নং ওয়ার্ডে মামুনুর রহমান দোলন, ৫নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম ভূইয়া, ৬নং ওয়ার্ডে মো. সোহেল রানা, ৭নং ওয়ার্ডে মো. শফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডে অ্যাড. মো. হেলাল হোসাইন, ৯নং ওয়ার্ডে চাঁন মিয়া মাঝি, ১০নং ওয়ার্ডে মো. ইউনুছ শোয়েব, ১১নং ওয়ার্ডে মো. ইকবাল হোসেন পাটোয়ারী, ১২নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান দর্জি, ১৩নং ওয়ার্ডে মো. আলমগীর গাজী, ১৪নং ওয়ার্ডে মো. খায়রুল ইসলাম নয়ন ও ১৫নং ওয়ার্ডে অ্যাড. কবির হোসেন চৌধুরী।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে শপথ নেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডে ফেরদৌসী আক্তার; ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে খালেদা রহমান; ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে মিসেস ফরিদা ইলিয়াস; ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে আয়েশা রহমান এবং ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে মোসাম্মৎ শাহিনা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, নবনির্বাচিত মেয়র জিল্লুর রহমান জুয়েল, নবনির্বাচিত ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইকবাল হোসেন পাটোয়ারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা রহমান।
২৫ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ
